পর্তুগাল জাতীয় ফুটবল দল কেমন হবে? Portugal National Football Team I News Win Bangla


Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!




Added by
75 Views
পর্তুগাল জাতীয় ফুটবল দল কেমন হবে? Portugal National Football Team I News Win Bangla

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম পর্তুগালের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পর্তুগিজ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯২১ সালের ১৮ই ডিসেম্বর তারিখে, পর্তুগাল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত উক্ত ম্যাচে পর্তুগাল স্পেনের কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। পর্তুগাল হচ্ছে উয়েফা নেশনস লীগের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালে নেদারল্যান্ডসকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।


৩৭,৫৯৩ ধারণক্ষমতাবিশিষ্ট এস্তাদিও নাসিওনালে ওস নাভেগাদোরেস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফের্নান্দো কোস্তা সান্তোস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইয়ুভেন্তুসের আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো।

পর্তুগাল এপর্যন্ত ৭ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যাদের সেরা সাফল্য হচ্ছে ১৯৬৬ ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা, যেখানে তারা সোভিয়েত ইউনিয়নকে কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পর্তুগাল এপর্যন্ত ৮ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০১৬-এর শিরোপা জয়লাভ করা, যেখানে তারা ফ্রান্সকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। এছাড়াও, ২০১৭ ফিফা কনফেডারেসন্স কাপে পর্তুগাল তৃতীয় স্থান অর্জন করেছে।

ক্রিস্তিয়ানো রোনালদো, পাউলেতা, ইউসেবিও, লুইশ ফিগো এবং পেপের মতো খেলোয়াড়গণ পর্তুগালের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১০ সালের মে মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে পর্তুগাল তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৩য়) অর্জন করে এবং ১৯৯৮ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৪৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে পর্তুগালের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২য় (যা তারা ২০০৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪২।




#qatar_world_cup_2022 #fifa_world_cup #fifa #কাতার_বিশ্বকাপ #qatar #qatar2022 #NEWSWINBANGLA #News_Win_Bangla #NWB #nwb #Portugal_Squad #Portugal #পর্তুগাল_জাতীয়_ফুটবল_দল #নিউজ_উইন_বাংলা #নিউজ #news #bangladesh #bangla #Portugal_football_players
Category
Nacional Portugal

Post your comment

Comments

Be the first to comment